হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর দরবারে জিজ্ঞেস করলেন, “হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি ইসলাম গ্রহনের পূর্বে মসজিদে হারামে এক রাত ইতিকাফ করার মানত করেছিলাম।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে এই মানত পূরণের নির্দেশ দেন।