হজরত সুলাইমান মাওলা মায়মুনাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একবার আমি সাইয়্যিদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এলাম। সে সময় তিনি গাছের ঝোপে ছিলেন এবং লোকেরা মসজিদে সালাত আদায় করছিলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, “আপনি কেনো লোকদের সাথে সালাত আদায় করছেন না?” তিনি বললেন, “আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, ‘তোমরা দিনে দুইবার একই সালাত আদায় করো না’।”