হজরত নাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
যখন সাইয়্যিদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হারামের নিকটবর্তী অংশে পৌঁছাতেন, তখন তিনি তালবিয়া পড়া বন্ধ করতেন। অতঃপর যী-তুয়া নামক স্থানে রাত যাপন করতেন। এরপর সেখানে ফজরের সালাত আদায় করতেন ও গোসল করতেন। তিনি বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরূপ করতেন।