হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘অলা’ এর বিক্রয় ও হেবা (দান) কে নিষিদ্ধ করেছেন।
[টীকাঃ ‘অলা’ (
الْوَلَاءِ ) বলা হয় উত্তরাধিকারের অধিকারকে। আযাদকৃত দাস দাসীর মৃত্যুর পর, তার ফেলে যাওয়া সম্পদের হকদার হয় সেই আযাদকারী অথবা তার ওয়ারিসগণ। দাস দাসীর পক্ষ থেকে আযাদকারী ব্যক্তি সম্পদ অর্জন করে থাকে। জাহেলিয়াতের যুগে আযাদলাভকারীর মৃত্যুর পূর্বেই দাস দাসীদের সম্পদ বিক্রি অথবা দান করে দিতো।]