হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একবার সায়্যিদুনা উমর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টির জন্যে একটি ঘোড়া উপহার দিলেন। পরে তিনি দেখলেন যে, ঘোড়াটি বাজারে বিক্রি হচ্ছে। তাই তিনি তা কিনবেন কিনা, তা জানার জন্যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে পরামর্শ করলেন। কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা কিনতে নিষেধ করলেন।