হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে লোকেরা অনুমানে কিছু শস্য ক্রয় করে, দাঁড়িয়ে থাকা অবস্থায় অন্য কারো কাছে তা বিক্রি করাতো। অতচো তা তাদের গুদাম ঘরে বহন করে নিয়ে যেতো না। এধরনের ক্রয়-বিক্রয়ের জন্যে তারা বেত্রাঘাত খেতো, কেননা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এধরনের ক্রয়-বিক্রয় নিষেধ করেছেন।