Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৪২৮৩

Edit
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ بَيَانٍ عَنْ وَبَرَةَ قَالَ قَالَ رَجُلٌ لِابْنِ عُمَرَ أَطُوفُ بِالْبَيْتِ وَقَدْ أَحْرَمْتُ بِالْحَجِّ قَالَ وَمَا بَأْسُ ذَلِكَ قَالَ إِنَّ ابْنَ عَبَّاسٍ نَهَى عَنْ ذَلِكَ قَالَ قَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْرَمَ بِالْحَجِّ وَطَافَ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ

হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

জনৈক ব্যক্তি সাইয়্যিদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করলো যে, “আমি যদি হজ্জের ইহরাম বেঁধে থাকি, তাহলে কি আমি আল্লাহর ঘর প্রদক্ষিণ করতে পারবো?” তিনি বললেন, “এতে দোষ কি?” লোকটি বললো যে, “আসলে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটা করতে নিষেধ করেছেন।” সায়্যিদনা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, “আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হজ্জের ইহরাম পরিধান করতে দেখেছি এবং তিনি বায়তুল্লাহ তাওয়াফও করেছেন এবং সাফা ও মারওয়ার মধ্যে সায়ী করেছেন।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ৪২৮৩ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৪৯৪৭) Edit