হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা মালিকদের অনুমতি ব্যতীত, তার পশুদের দুধ দোহন করবে না এবং তা নিজের কাজে ব্যবহার করবে না। তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করবে যে, কেউ তার গুদাম ঘরের দরজা ভেঙ্গে, তার সব কিছু বের করে নিয়ে যাক? তোমরা মনে রাখবে যে! পশুদের তলপেটে মালিকদের জন্যে খাবার থাকে, তাই মালিকদের অনুমতি ব্যতীত, তার পশুদের দুধ দোহন করা উচিত নয়।”