Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৪২০

Edit
حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنِي أَبِي حَدَّثَنَا الْحُسَيْنُ يَعْنِي الْمُعَلِّمَ عَنْ يَحْيَى يَعْنِي ابْنَ أَبِي كَثِيرٍ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ أخْبَرَهُ أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ أَخْبَرَهُ أَنَّهُ سَأَلَ عُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قُلْتُ أَرَأَيْتَ إِذَا جَامَعَ امْرَأَتَهُ وَلَمْ يُمْنِ فَقَالَ عُثْمَانُ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلَاةِ وَيَغْسِلُ ذَكَرَهُ وَقَالَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتُ عَنْ ذَلِكَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَالزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ وَطَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ وَأُبَيَّ بْنَ كَعْبٍ فَأَمَرُوهُ بِذَلِكَ

যায়িদ বিন খালিদ আল জুহানী থেকে বর্ণিতঃ

যায়িদ বিন খালিদ আল জুহানী উসমান রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞাসা করেন, যদি কেউ স্ত্রী সহবাস করে কিন্তু বীর্যপাত না করে, তবে সে কী করবে? উসমান বললেন, নামাযের ওযুর মত ওযু করবে এবং পুরুষাঙ্গ ধুয়ে ফেলবে। উসমান আরো বলেন, আমি এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছি। পরে আলী বিন আবি তালিব, যুবাইর ইবনুল আওয়াম, তালহা বিন আবদুল্লাহ ও উবাই বিন কাবকেও এ বিষয়ে জিজ্ঞাসা করি। তারাও একই আদেশ দেন।


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ৪২০ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৪২৮) Edit