আবদুল্লাহ বিন শাকীক থেকে বর্ণিতঃ
উসমান রাদিয়াল্লাহু আনহু মুত’আ বিয়ে করতে নিষেধ করতেন, আর আলী রাদিয়াল্লাহু আনহু তার পক্ষে ফতোয়া দিতেন। এরপর উসমানরাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু কে কী যেন বললেন। তারপর তাকে আলীরাদিয়াল্লাহু আনহু বললেনঃ তুমিতো জানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন? উসমানরাদিয়াল্লাহু আনহু বললেনঃ হ্যাঁ, তবে আমরা ভয় পেতাম। (মুসনাদে আহমাদ-৪৩২, ৭৫৬)