হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা তিনজন পুরুষ হবে, তখন তৃতীয় পুরুষকে একা রেখে দুইজন পুরুষ ফিসফিস করে কথা বলো না, কারণ এতে তৃতীয় পুরুষ দুঃখ পাবে। আর কোনো নারীর জন্যে উচিত নয় যে, অন্য মহিলাকে তার নগ্ন শরীরে স্পর্শ করা। কোনো মহিলা যেনো, অন্য কোনো মহিলার সম্পর্কে তার স্বামীর কাছে এমন ভাবে তার শারীরিক গঠন বর্ণনা না করে, যেনো সে তাকে নিজের চোখে দেখছে।”