হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
وَإِن مِّنكُمۡ إِلَّا وَارِدُهَاۚ كَانَ عَلَىٰ رَبِّكَ حَتۡمٗا مَّقۡضِيّٗا٧١তোমাদের মধ্যে এমন কেউ নেই, যে এই দোযখের উপরে অবস্থিত পুলসিরাত অতিক্রম করবে না। এটি হচ্ছে আপনার প্রভুর এক অনিবার্য সিদ্ধান্ত। (১৯. মারইয়াম : ৭১)
এই আয়াত সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, “তোমাদের মধ্যে প্রত্যেকেই জাহান্নামের উপরে অবস্থিত পুলসিরাত অতিক্রম করবে। তবে তার কর্ম অনুযায়ী তা পার হয়ে যাবে।” বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞেস করলাম, “এই হাদিসটি কি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন?” হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, “হ্যাঁ! এটি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।”