Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৩৮৭

Edit
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا يُونُسُ يَعْنِي ابْنَ عُبَيْدٍ حَدَّثَنِي عَطَاءُ بْنُ فَرُّوخَ مَوْلَى الْقُرَشِيِّينَ أَنَّ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ اشْتَرَى مِنْ رَجُلٍ أَرْضًا فَأَبْطَأَ عَلَيْهِ فَلَقِيَهُ فَقَالَ لَهُ مَا مَنَعَكَ مِنْ قَبْضِ مَالِكَ قَالَ إِنَّكَ غَبَنْتَنِي فَمَا أَلْقَى مِنْ النَّاسِ أَحَدًا إِلَّا وَهُوَ يَلُومُنِي قَالَ أَوَ ذَلِكَ يَمْنَعُكَ قَالَ نَعَمْ قَالَ فَاخْتَرْ بَيْنَ أَرْضِكَ وَمَالِكَ ثُمَّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَدْخَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْجَنَّةَ رَجُلًا كَانَ سَهْلًا مُشْتَرِيًا وَبَائِعًا وَقَاضِيًا وَمُقْتَضِيًا

কুরাইশদের স্বাধীনকৃত দাস আতা থেকে বর্ণিতঃ

উসমান রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তির নিকট থেকে জমি কিনলেন। এরপর ঐ ব্যক্তি বিলম্ব করলো। অগত্যা উসমান তার সাথে দেখা করে বললেন, তুমি কী কারণে তোমার অর্থ গ্রহণ করছনা? সে বললো, আপনি আমাকে ঠকিয়েছেন। এখন আমি যার সাথেই দেখা করি, সে আমাকে ভৎসনা করে। উসমান বললেন, এ জন্য তুমি অর্থ গ্রহণ করতে আসনা? সে বললো, হ্যাঁ। উসমান বললেন, তাহলে তুমি তোমার জমি কিংবা অর্থ এই দুটোর একটা গ্রহণ কর। তারপর তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ ঐ ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন, যে ক্রেতা, বিক্রেতা, পাওনা পরিশোধকারী ও পাওনা দাবীকারী যাই হোক, সর্বাবস্থায় বিনম্র ও উদার হবে।


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ২টি


(১)

হাদিস নং ৩৮৭ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৩৯০) Edit

(২)

হাদিস নং ৩৮৭ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৪৫৪) Edit