Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৩৮৬৪

Edit
حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ السُّدِّيِّ أَنَّهُ سَمِعَ مُرَّةَ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ قَالَ لِي شُعْبَةُ وَرَفَعَهُ وَلَا أَرْفَعُهُ لَكَ يَقُولُ فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ وَمَنْ يُرِدْ فِيهِ بِإِلْحَادٍ بِظُلْمٍ قَالَ لَوْ أَنَّ رَجُلًا هَمَّ فِيهِ بِإِلْحَادٍ وَهُوَ بِعَدَنِ أَبْيَنَ لَأَذَاقَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَذَابًا أَلِيمًا

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ ٱلَّذِي جَعَلۡنَٰهُ لِلنَّاسِ سَوَآءً ٱلۡعَٰكِفُ فِيهِ وَٱلۡبَادِۚ وَمَن يُرِدۡ فِيهِ بِإِلۡحَادِۭ بِظُلۡمٖ نُّذِقۡهُ مِنۡ عَذَابٍ أَلِيمٖ٢٥
নিশ্চয় যারা আল্লাহকে অবিশ্বাস করে এবং আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয় ও পবিত্র মসজিদ যেতে বাধা দেয়, যে মসজিদকে আমি সেখানকার স্থানীয় বাসিন্দাদের ও বহিরাগত সকল মানুষের জন্যে সমভাবে বানিয়েছি। আর যে কেউ ঐ মসজিদে অন্যায় ভাবে কোনো ধর্মদ্রোহী কাজ করতে চায়, তাহলে আমি তাকে যন্ত্রানাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করাবো। (২২. আল হাজ্জ্ব : ২৫)

কোরআনের এই আয়াতের তাফসীরে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, “যে ব্যক্তি মক্কার হারামে নাস্তিকতা করতে চায়, যদিও সে আদান আবিয়ানে বসবাস করে, আল্লাহ অবশ্যই তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবেন।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ৩৮৬৪ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৪০৮৯) Edit