Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৩৮৬২

Edit
حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الْأَسْوَدِ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَارٍ وَقَدْ أُنْزِلَتْ عَلَيْهِ وَالْمُرْسَلَاتِ عُرْفًا قَالَ فَنَحْنُ نَأْخُذُهَا مِنْ فِيهِ رَطْبَةً إِذْ خَرَجَتْ عَلَيْنَا حَيَّةٌ فَقَالَ اقْتُلُوهَا فَابْتَدَرْنَاهَا لِنَقْتُلَهَا فَسَبَقَتْنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَاهَا اللَّهُ شَرَّكُمْ كَمَا وَقَاكُمْ شَرَّهَا

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে একটি পাহাড়ী গুহায় বসে ছিলাম। সে সময় ‘সূরা ৭৭. আল মুরসালাত’ তাঁর উপরে অবতীর্ণ হয়েছিলো। আর আমরা তাঁর কণ্ঠ থেকে সরাসরি শুনছিলাম। অকস্মাৎ একটি সাপ আমাদের সম্মুখে বের হয়ে আসলো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তোমরা ওটাকে হত্যা করো।” আমরা উঠে পড়লাম এবং একটি খেজুরের ডাল নিয়ে তাতে আগুন লাগানো হলো এবং আমরা একটি লাঠি নিয়ে কিছু পাথর সরিয়ে ফেললাম, কিন্তু আমরা সাপটিকে পেলাম না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আল্লাহ তাআলা তাকে তোমাদের অনিষ্ট থেকে হিফাযাত করেছেন, যেমন তিনি তোমাদেরকে তার অনিষ্ট হতে হিফাযাত করেছেন। ”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ৩টি


(১)

হাদিস নং ৩৮৬২ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৪১০৭) Edit

(২)

হাদিস নং ৩৮৬২ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৪১২৭) Edit

(৩)

হাদিস নং ৩৮৬২ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৪১৪৬) Edit