হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একবার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহর বা আসরের নামায পাঁচ রাকাত পড়ালেন। অতঃপর তাঁকে বিষয়টি জানালো হলো। তাই তিনি দুটি সাহু সেজদা করলেন এবং বললেন, “এ দুটি সিজদা তোমাদের মধ্যে ঐ ব্যক্তির জন্যে, যে ব্যক্তি মনে করে যে, সে নামাযের মধ্যে কিছু রাকাত কম বা বেশি করেছে।”