হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নবীগণের মধ্য হতে প্রত্যেক নবীরই কিছু সংখ্যক বন্ধু থাকেন। আমার বন্ধু হচ্ছেন, আমার বাবা ও আমার প্রতিপালকের ঘনিষ্ঠ বন্ধু ইবরাহীম (আঃ)।” তারপর তিনি পাঠ করলেন,
إِنَّ أَوۡلَى ٱلنَّاسِ بِإِبۡرَٰهِيمَ لَلَّذِينَ ٱتَّبَعُوهُ وَهَٰذَا ٱلنَّبِيُّ وَٱلَّذِينَ ءَامَنُواْۗ وَٱللَّهُ وَلِيُّ ٱلۡمُؤۡمِنِينَ٦٨নিশ্চয় তাঁরাই ইব্রাহীমের নিকটতম লোক ছিলেন, যাঁরা ইব্রাহীমকে অনুসরণ করে চলতেন। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এরা সবাই ইব্রাহীমকে অনুসরণ করে চলে। বস্তুত আল্লাহ হচ্ছেন বিশ্বাসীদের অভিভাবক। (৩. আল ইমরান : ৬৮)