হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
জিনদের রাতে আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেন, “হে আবদুল্লাহ, তোমার কাছে কি পানি আছে?” আমি বললাম, “আমার কাছে একটি পাত্রে কিছু নাবীদ আছে।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমার জন্যে তা ঢেলে দাও।” তিনি তা দিয়ে উযূ করলেন এবং আমাদেরকে নামায পড়ালেন। তিনি বললেন, “হে আবদুল্লাহ ইবনে মাসউদ! এটি পানযোগ্য ও পবিত্রতার মাধ্যম উভয়ই।”