Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৩৫৯৩

Edit
حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنِ الْمُجَالِدِ عَنِ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوقٍ قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَهُوَ يُقْرِئُنَا الْقُرْآنَ فَقَالَ لَهُ رَجُلٌ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ هَلْ سَأَلْتُمْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمْ تَمْلِكُ هَذِهِ الْأُمَّةُ مِنْ خَلِيفَةٍ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ مَا سَأَلَنِي عَنْهَا أَحَدٌ مُنْذُ قَدِمْتُ الْعِرَاقَ قَبْلَكَ ثُمَّ قَالَ نَعَمْ وَلَقَدْ سَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ اثْنَا عَشَرَ كَعِدَّةِ نُقَبَاءِ بَنِي إِسْرَائِيلَ

হজরত মাসরূক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

মাসরূক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে বসে ছিলাম এবং তিনি আমাদেরকে কুরআন শিক্ষা দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে বললো, “হে আবু আব্দুল রহমান! আপনি কি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিলে যে, এই উম্মাতের কতজন খলিফা হবে?” হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, “আমি ইরাকে আসার পর থেকে, তোমার আগে কেউ আমাকে এই প্রশ্ন করেনি। হ্যাঁ! আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই প্রশ্ন করেছিলাম এবং তিনি বললেন, ‘বারোজন খলিফা হবে, বনী ইসরাঈলের নেতাদের সংখ্যার মতো’।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ৩৫৯৩ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৩৬৬৫) Edit