হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
আমি অনেক বিষয় ভুলে গেছি, কিন্তু আমি এই বিষয় ভুলে যাইনি যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাযের শেষে তার ডানে ও বামে সালাম দিতেন ও বলতেন السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ যতক্ষণ না, তাঁর গালের শুভ্রতা দেখা যেতো।