Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৩৪৮০

Edit
عَبْد اللَّهِ بْن أَحْمَد قَالَ قَرَأْتُ عَلَى أَبِي مِنْ هَاهُنَا إِلَى الْبَلَاغِ فَأَقَرَّ بِهِ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو قَالَ حَدَّثَنَا زَائِدَةُ حَدَّثَنَا عَاصِمُ بْنُ أَبِي النَّجُودِ عَنْ زِرٍّ عَنْ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ بَيْنَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعَبْدُ اللَّهِ يُصَلِّي فَافْتَتَحَ النِّسَاءَ فَسَحَلَهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحَبَّ أَنْ يَقْرَأَ الْقُرْآنَ غَضًّا كَمَا أُنْزِلَ فَلْيَقْرَأْهُ عَلَى قِرَاءَةِ ابْنِ أُمِّ عَبْدٍ ثُمَّ تَقَدَّمَ يَسْأَلُ فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ سَلْ تُعْطَهْ سَلْ تُعْطَهْ سَلْ تُعْطَهْ فَقَالَ فِيمَا سَأَلَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ إِيمَانًا لَا يَرْتَدُّ وَنَعِيمًا لَا يَنْفَدُ وَمُرَافَقَةَ نَبِيِّكَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَعْلَى جَنَّةِ الْخُلْدِ قَالَ فَأَتَى عُمَرُ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ عَبْدَ اللَّهِ لِيُبَشِّرَهُ فَوَجَدَ أَبَا بَكْرٍ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ قَدْ سَبَقَهُ فَقَالَ إِنْ فَعَلْتَ لَقَدْ كُنْتَ سَبَّاقًا بِالْخَيْرِ

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

আমি নামায আদায় করছিলাম এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আবূ বকর এবং উমার রাদিয়াল্লাহু আনহু -ও উপস্থিত ছিলেন। আমি (শেষ বৈঠকে) বসলাম, প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করলাম, তারপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাম নিবেদন করলাম, তারপর নিজের জন্যে দুআ করলাম। আমি সূরা নিসা তিলাওয়াত শুরু করনাম এবং দক্ষতার সাথে তিলাওয়াত করতে থাকলাম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “কুরআন যেভাবে নাযিল হয়েছে, যে ব্যক্তি সেভাবেই তিলাওয়াত করতে চায়, সে যেন ইবনু উম্মে আবদের মতো করে তা পাঠ করে।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বললেন, “তুমি প্রার্থনা করতে থাকো, তোমাকে দেওয়া হবে, তুমি প্রার্থনা করতে থাকো, তোমাকে দেওয়া হবে।” আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও উমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন (তাঁর দোয়া সম্পর্কে জিজ্ঞাসা করার জন্যে)। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, “আমি যখনি আবু বকরের সাথে কোনো বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি, তিনি আমাকে প্রতিবারই পরাজিত করেছেন।” আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে তার দোয়া সম্পর্কে জিজ্ঞেস করলে, হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, “আমার দোয়ার একটি অংশ, যা আমি কখনো পরিত্যাগ করি না। ”


اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ نَعِيمًا لَا يَبِيدُ وَقُرَّةَ عَيْنٍ لَا تَنْفَدُ وَمُرَافَقَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحَمَّدٍ فِي أَعْلَى الْجَنَّةِ جَنَّةِ الْخُلْدِ


“হে আল্লাহ, আমি আপনার কাছে এমন আশীর্বাদ চাই, যা কখনো শেষ হবে না এবং এমন চোখের শীতলতা চাই, যা কখনো শেষ হবে না এবং আমি জান্নাতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহচর্য কামনা করছি।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ৪টি


(১)

হাদিস নং ৩৪৮০ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৩৬০৭) Edit

(২)

হাদিস নং ৩৪৮০ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৩৯৫২) Edit

(৩)

হাদিস নং ৩৪৮০ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৪০৩৫) Edit

(৪)

হাদিস নং ৩৪৮০ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৪১১২) Edit