Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৩৪৭৫

Edit
حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ شُعْبَةَ حَدَّثَنَا جَامِعُ بْنُ شَدَّادٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَلْقَمَةَ قَالَ سَمِعْتُ ابْنَ مَسْعُودٍ يَقُولُ أَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْحُدَيْبِيَةِ لَيْلًا فَنَزَلْنَا دَهَاسًا مِنْ الْأَرْضِ فَقَالَ مَنْ يَكْلَؤُنَا فَقَالَ بِلَالٌ أَنَا قَالَ إِذًا تَنَامَ قَالَ لَا فَنَامَ حَتَّى طَلَعَتْ الشَّمْسُ فَاسْتَيْقَظَ فُلَانٌ وَفُلَانٌ فِيهِمْ عُمَرُ فَقَالَ اهْضِبُوا فَاسْتَيْقَظَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ افْعَلُوا مَا كُنْتُمْ تَفْعَلُونَ فَلَمَّا فَعَلُوا قَالَ هَكَذَا فَافْعَلُوا لِمَنْ نَامَ مِنْكُمْ أَوْ نَسِيَ

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

একবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে হুদায়বিয়া থেকে ফিরলেন এবং আমরা নরম মাটিতে শিবির স্থাপন করলাম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “কে পাহারা দিবে? (ফজরের নামাযের জন্যে কে জাগবে?)” হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বললো, “আমি পাহারা দিবো।” রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তুমিও যদি ঘুমিয়ে যাও?” হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বললো, “না। আমি ঘুমাবো না।” কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সূর্য উদিত হওয়া পর্যন্ত ঘুমিয়ে গেলো। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সহ কিছু লোক জেগে উঠলো। যারা অন্যদেরকেও জাগিয়ে দিলো। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুম থেকে উঠে বললেন, “তোমরা অন্য সময় যেভাবে নামায পড়ে থাকো, এখন সেভাবেই নামায পড়ো।” সুতরাং সবাই সালাত আদায় করলেন। এরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তোমাদের মধ্যে কেউ যদি ঘুমিয়ে পড়ে বা সালাতের কথা ভুলে যায়, তাহলে যখনই তা মনে পড়বে, তখনই সালাত আদায় করে নিবে।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ২টি


(১)

হাদিস নং ৩৪৭৫ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৪০৮০) Edit

(২)

হাদিস নং ৩৪৭৫ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৪১৮৯) Edit