হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বিলালের আযান যেনো তোমাদের কাউকে তার সাহরী খাওয়া থেকে বিরত না রাখে। কেনোনা সে তোমাদের ঘুমন্ত ব্যক্তিকে জাগাবার বা সতর্ক করার জন্যে এবং তোমাদের সলাতীকে সলাতে রত বা অবসর হওয়ার জন্যে আযান দিয়ে থাকে। আর এ সময়কে ফজর বলা হয় না, বরং উর্ধাকাশে আড়াআড়ি ভাবে সাদা আভা প্রকাশ পাওয়াই ফজর।”