Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৩৪৭০

Edit
حَدَّثَنَا يَحْيَى عَنْ سُفْيَانَ حَدَّثَنِي أَبِي عَنْ أَبِي يَعْلَى عَنْ رَبِيْعِ بْنِ خُثَيْمٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ خَطَّ خَطًّا مُرَبَّعًا وَخَطَّ خَطًّا وَسَطَ الْخَطِّ الْمُرَبَّعِ وَخُطُوطًا إِلَى جَنْبِ الْخَطِّ الَّذِي وَسَطَ الْخَطِّ الْمُرَبَّعِ وَخَطٌّ خَارِجٌ مِنْ الْخَطِّ الْمُرَبَّعِ قَالَ هَلْ تَدْرُونَ مَا هَذَا قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ هَذَا الْإِنْسَانُ الْخَطُّ الْأَوْسَطُ وَهَذِهِ الْخُطُوطُ الَّتِي إِلَى جَنْبِهِ الْأَعْرَاضُ تَنْهَشُهُ مِنْ كُلِّ مَكَانٍ إِنْ أَخْطَأَهُ هَذَا أَصَابَهُ هَذَا وَالْخَطُّ الْمُرَبَّعُ الْأَجَلُ الْمُحِيطُ بِهِ وَالْخَطُّ الْخَارِجُ الْأَمَلُ

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি বর্গাকৃতির চতুর্ভুজ আঁকলেন, এর মধ্যভাগে একটি সরল রেখা টানলেন। অতঃপর চতুর্ভুজের মধ্যবর্তী এ রেখার দুই দিকে অনেকগুলো ক্ষুদ্র রেখা টানলেন। অতঃপর চতুর্ভুজের বহির্ভাগে একটি সরলরেখা টানলেন যা বর্গক্ষেত্রকে ছেদ করে অন্য প্রান্ত ভেদ করেছে। অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা কি জানো, এটা কি?” সাহাবীরা বললো, “আল্লাহ ও তাঁর রাসূল অধিক জ্ঞাত।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “এই মধ্যবর্তী রেখাটি হলো মানুষ। আর সরলরেখার দুই দিকে যে ক্ষুদ্র ক্ষুদ্র রেখা আছে, এগুলো হলো বিপদাপদ, যা তাকে অহরহ দংশন করে। সে একটি বিপদ থেকে মুক্তি পেলে আরেকটি বিপদ তার উপর পতিত হয়। বর্গক্ষেত্রটি হলো তার জীবন কালের সীমা, যা তাকে বেষ্টন করে রেখেছে। আর বর্গক্ষেত্র ভেদ করে বাইরে আসা রেখাটি হলো তার কামনা-বাসনা।” তারপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আয়াতটি পাঠ করলেন,

وَأَنَّ هَٰذَا صِرَٰطِي مُسۡتَقِيمٗا فَٱتَّبِعُوهُۖ وَلَا تَتَّبِعُواْ ٱلسُّبُلَ فَتَفَرَّقَ بِكُمۡ عَن سَبِيلِهِۦۚ ذَٰلِكُمۡ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمۡ تَتَّقُونَ١٥٣
তোমরা স্মরণ রেখো যে, এটিই আমার সরল পথ। সুতরাং তোমরা এ পথেরই অনুসরণ করো। তোমরা অন্য কোনো পথ অনুসরণ করো না, কেননা ঐ সব পথ তোমাদেরকে আল্লাহর সরল পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। এইসব কুরআনের বাণী দিয়ে তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেনো তোমরা আল্লাহকে ভয় করো। (৬. আল আন-আম : ১৫৩)


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ২টি


(১)

হাদিস নং ৩৪৭০ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৩৯২৮) Edit

(২)

হাদিস নং ৩৪৭০ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৪২০৫) Edit