হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির জন্যে শয়তান জিনদের মধ্যে থেকে একজন সঙ্গী এবং ফেরেশতাদের মধ্যে থেকে একজন সঙ্গী নিযুক্ত করা হয়েছে।” সাহাবীরা জিজ্ঞেস করলো, “হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এটা কি আপনার ক্ষেত্রেও নিযুক্ত করা হয়েছে?” তিনি বললেন, “হ্যাঁ! কিন্তু আল্লাহ আমাকে তার বিরুদ্ধে সাহায্য করেছেন এবং আমার শয়তান জিন আমার অধীন হয়ে গেছে এবং সে মুসলমান হয়ে গেছে, তাই এখন সে আমাকে শুধু সঠিক কাজ করার নির্দেশ দেয়।”