হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “অচিরেই তোমরা আমার পরে পছন্দ-অপছন্দ দেখতে পাবে। তোমাদের উপর এমন শাসক থাকবে, যারা তোমাদের প্রাপ্য হক দেবে না।” সাহাবীরা জিজ্ঞেস করলো, “হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমাদের মাঝে কেউ ঐ সময় পেলে, তার কি করা উচিত?” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তোমার তোমাদের শাসকদের প্রাপ্য হক আদায় করতে থাকবে এবং তোমার আল্লাহর কাছে তোমাদের হক প্রার্থনা করতে থাকবে।”