Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৩৪৪৭

Edit
قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَلَّهُ أَفْرَحُ بِتَوْبَةِ أَحَدِكُمْ مِنْ رَجُلٍ خَرَجَ بِأَرْضٍ دَوِّيَّةٍ مَهْلَكَةٍ مَعَهُ رَاحِلَتُهُ عَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ وَزَادُهُ وَمَا يُصْلِحُهُ فَأَضَلَّهَا فَخَرَجَ فِي طَلَبِهَا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْمَوْتُ فَلَمْ يَجِدْهَا قَالَ أَرْجِعُ إِلَى مَكَانِي الَّذِي أَضْلَلْتُهَا فِيهِ فَأَمُوتُ فِيهِ قَالَ فَأَتَى مَكَانَهُ فَغَلَبَتْهُ عَيْنُهُ فَاسْتَيْقَظَ فَإِذَا رَاحِلَتُهُ عِنْدَ رَأْسِهِ عَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ وَزَادُهُ وَمَا يُصْلِحُهُ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ عُمَارَةَ عَنْ الْأَسْوَدِ عَنْ عَبْدِ اللَّهِ مِثْلَهُ

হজরত হারিস ইবনে সুওয়াইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমাদের কাছে দুটি হাদিস বর্ণনা করলেন। একটি তার নিজের পক্ষ থেকে এবং একটি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই মুমিন বান্দার তওবা করায়, আল্লাহ তাআলা ঐ ব্যক্তির চেয়ে বেশী আনন্দিত হন, যে নির্জন ভূমিতে বের হয় এবং তার সাথে তার সওয়ারী উট থাকে। যার উপর তার খাদ্য, পানীয়, রিজিক এবং যা কিছু তার প্রয়োজন সবকিছুই থাকে। অতঃপর সে তার উটটিসহ সবকিছু হারিয়ে ফেলে। অতঃপর সে তার উটটির সন্ধানে বের হয় এবং যখন সে অনুভব করে যে, তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, কিন্তু তার উটটি খুঁজে পাচ্ছেন না, তখন সে মনে মনে বলে যে, উটটি যেখান থেকে হারিয়ে গিয়েছিলো, আমি সেখানেই ফিরে যাই। আমি সেখানে গিয়েই মরবো। সে সেই জায়গায় ফিরে যায় এবং ঘুমিয়ে পড়ে। তারপর সে জেগে ওঠে এবং সে সেখানে তার উটটিকে দেখতে পায় যে, তা তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। আর তার উটটির উপরে তার খাবার ও পানীয় এবং তার প্রয়োজনীয় সমস্ত কিছুই রয়েছে।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ৩৪৪৭ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৩৪৪৯) Edit