হজরত হারিস ইবনে সুওয়াইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমাদের কাছে দুটি হাদিস বর্ণনা করলেন। একটি তার নিজের পক্ষ থেকে এবং একটি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, “একজন মুমিন তার গুনাহকে মনে করে যেনো, সে একটি পাহাড়ের গুহায় আছে এবং সে ভয় করে যে, পাহাড় তার ওপর পতিত হবে। আর একজন মূর্খ তার গুনাহ গুলোকে মনে করে যেনো, সে একটি গুহায় রয়েছে এবং তার নাকে মাছি এসে পড়েছে, সে তার দিকে ইশারা করলো এবং মাছিটি সে উড়ে গেলো।”