হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল। এমন মুসলিম ব্যক্তিকে, এই তিনটি ক্ষেত্রের কোনো একটি ছাড়া হত্যা করা বৈধ নয়, (১) যে ব্যক্তি বিবাহিত অবস্থায় ব্যভিচার করে, অথবা (২) কোনো ব্যক্তিকে হত্যার বিনিময়ে তাকে হত্যা করা, অথবা (৩) যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে, মুসলিমদের প্রধান জামায়াত থেকে বিচ্ছিন্ন হয়েছে।”