হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরে প্রবেশ করলাম, তিনি জ্বরে ভুগছিলেন। আমি আমার হাত দিয়ে তাঁকে স্পর্শ করে বললাম, “হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার তো প্রচন্ড জ্বর হয়েছে।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “হ্যাঁ, তোমাদের দুই জনের মতো, আমার জ্বর হয়ে থাকে।” আমি বললাম, “তাহলে তো, এর জন্যে আপনি দ্বিগুণ সওয়াব পেয়ে থাকেন।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “হ্যাঁ। সেই সত্তরা কসম, যার হাতে আমার প্রাণ! পৃথিবীতে এমন কোনো মুসলমান নেই, যে কষ্ট পায়, অথবা অসুস্থ হয় বা অন্য কোনো বিপদ হয়, তাহলে আল্লাহ তায়ালা তার আশীর্বাদে তার গুনাহ গুলো এমন ভাবে ঝেড়ে ফেলবেন, যেভাবে গাছ থেকে পাতা ঝরে যায়।”