Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৩৪২৮

Edit
حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ شَقِيقٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ كُنَّا نَمْشِي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرَّ بِابْنِ صَيَّادٍ فَقَالَ إِنِّي قَدْ خَبَأْتُ لَكَ خَبْئًا قَالَ ابْنُ صَيَّادٍ دُخٌّ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْسَأْ فَلَنْ تَعْدُوَ قَدْرَكَ فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ دَعْنِي أَضْرِبْ عُنُقَهُ قَالَ لَا إِنْ يَكُنْ الَّذِي نَخَافُ فَلَنْ تَسْتَطِيعَ قَتْلَهُ

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

একবার আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হাঁটছিলাম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইবনু সাইয়্যাদের পাশ দিয়ে অতিক্রম করলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, “তোমার বিষয়ে আমি আমার হৃদয়ে একটি কথা লুক্কায়িত রেখেছি।” ইবনু সাইয়্যাদ বললো, “আপনার হৃদয়ে আরবি دُخٌّ (ধুয়া) শব্দটি লুক্কায়িত রয়েছে।” এ কথা শুনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “চলে যা অভিশপ্ত, তুই তোর নিজের অবস্থান থেকে এগোতে পারবি না।” তখন উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, “হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর! আমাকে ছেড়ে দিন, আমি তার গর্দান উড়িয়ে দিবো।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তাকে ছাড়ো, যার সম্বন্ধে তুমি আশঙ্কা করছো, সে যদি ঐ (দাজ্জালই) হয়ে থাকে, তবে তুমি তাকে হত্যা করতে সক্ষম হবে না।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ৩৪২৮ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৪১৪০) Edit