Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৩৪২৪

Edit
حَدَّثَنَا يَحْيَى عَنْ سُفْيَانَ حَدَّثَنِي سُلَيْمَانُ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عُبَيْدَةَ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ سُلَيْمَانُ وَبَعْضُ الْحَدِيثِ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ أَبِي الضُّحَى عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَأْ عَلَيَّ قَالَ قُلْتُ أَقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ إِنَّنِي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي فَقَرَأْتُ حَتَّى إِذَا بَلَغْتُ فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا قَالَ رَأَيْتُ عَيْنَيْهِ تَذْرِفَانِ دُمُوعًا

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেন, “আমার কাছে কুরআন পাঠ করো।” আমি বললাম, “আমি আপনার কাছে কুরআন পাঠ করবো? অথচ আপনার কাছেই তা অবতীর্ণ হয়েছে।” তিনি বললেন, “অন্যের মুখ থেকে কুরআন শুনতে আমি পছন্দ করি।” এরপর আমি তাঁর নিকট সূরাহ নিসা পাঠ করলাম, যখন আমি এই আয়াতে পৌঁছলাম, তখন তাঁর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছিলো।

فَكَيۡفَ إِذَا جِئۡنَا مِن كُلِّ أُمَّةِۭ بِشَهِيدٖ وَجِئۡنَا بِكَ عَلَىٰ هَٰٓؤُلَآءِ شَهِيدٗا٤١
সুতরাং তখন তাদের অবস্থা কেমন হবে, যখন আমি কিয়ামতের দিনে প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষীকে আনবো আর আমি আপনাকে তাদের সবার উপরে সাক্ষী রূপে আনবো? (৪. আন নিসা : ৪১)


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ৩৪২৪ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৩৯০৮) Edit