Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৩৩৯৪

Edit
حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَاصِمٍ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ كُنَّا نُسَلِّمُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كُنَّا بِمَكَّةَ قَبْلَ أَنْ نَأْتِيَ أَرْضَ الْحَبَشَةِ فَلَمَّا قَدِمْنَا مِنْ أَرْضِ الْحَبَشَةِ أَتَيْنَاهُ فَسَلَّمْنَا عَلَيْهِ فَلَمْ يَرُدَّ فَأَخَذَنِي مَا قَرُبَ وَمَا بَعُدَ حَتَّى قَضَوْا الصَّلَاةَ فَسَأَلْتُهُ فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُحْدِثُ فِي أَمْرِهِ مَا يَشَاءُ وَإِنَّهُ قَدْ أُحْدِثَ مِنْ أَمْرِهِ أَنْ لَا نَتَكَلَّمَ فِي الصَّلَاةِ

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

আবিসিনিয়া যাওয়ার আগে আমরা যখন মক্কায় ছিলাম, তখন আমরা নামাযের সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সালাম দিতাম, তখন তিনি জবাব দিতেন, কিন্তু আমরা যখন আবিসিনিয়া থেকে ফিরে এসে তাঁকে সালাম দিলাম, তখন তিনি জবাব দেননি। আমি খুব কষ্ট পেয়েছিলাম এবং কেনো এমন হলো তা জানার জন্যে, তাঁর নামায শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, “হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আগে আমরা নামাযের সময় আপনাকে সালাম দিতাম এবং আপনি সালামের জবাব দিতেন। (কিন্তু এবার তা করলেন না কেনো?)” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “আল্লাহ তায়ালা তাঁর দ্বীনেক বিষয়ে যা ইচ্ছা চান, তাই নির্ধারণ করেন। এখন আল্লাহ ফয়সালা করেছেন যে, আমরা যেনো নামাযের সময় কথা না বলি।”



সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ৪টি


(১)

হাদিস নং ৩৩৯৪ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৩৬৯১) Edit

(২)

হাদিস নং ৩৩৯৪ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৩৭৪৮) Edit

(৩)

হাদিস নং ৩৩৯৪ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৩৯৩১) Edit

(৪)

হাদিস নং ৩৩৯৪ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৪১৮৫) Edit