হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একদা এক ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো, “লাইলাতুল কদর কখন?” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তোমাদের মধ্যে কার সেই রাতের কথা মনে আছে, যে রাতে আকাশ লাল ও সাদা হয়ে বেশি উজ্বল হয়ে গিয়েছিলো?” আমি বললাম, “আমার পিতামাতা আপনার জন্যে কোরবান হোক! আমার ঐ রাতের কথা মনে আছে। আমার হাতে তখন কিছু খেজুর ছিলো। আমি গোপনে আমার বাড়ির পিছনে ঐ খেজুর দিয়ে সেহরী খাচ্ছিলাম, ভোর হওয়ার আগেই সেগুলি খাওয়ার জন্যে এবং তখনই চাঁদ উঠেছিলো।”