Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৩৩৭৩

Edit
حَدَّثَنَا هُشَيْمٌ أَنْبَأَنَا الْعَوَّامُ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي مُحَمَّدٍ مَوْلًى لِعُمَرَ بْنِ الْخَطَّابِ عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مُسْلِمَيْنِ يَمُوتُ لَهُمَا ثَلَاثَةٌ مِنْ الْوَلَدِ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ إِلَّا كَانُوا لَهُ حِصْنًا حَصِينًا مِنْ النَّارِ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ فَإِنْ كَانَ اثْنَيْنِ قَالَ وَإِنْ كَانَا اثْنَيْنِ فَقَالَ أَبُو ذَرٍّ يَا رَسُولَ اللَّهِ لَمْ أُقَدِّمْ إِلَّا اثْنَيْنِ قَالَ وَإِنْ كَانَا اثْنَيْنِ قَالَ فَقَالَ أُبَيُّ بْنُ كَعْبٍ أَبُو الْمُنْذِرِ سَيِّدُ الْقُرَّاءِ لَمْ أُقَدِّمْ إِلَّا وَاحِدًا قَالَ فَقِيلَ لَهُ وَإِنْ كَانَ وَاحِدًا فَقَالَ إِنَّمَا ذَاكَ عِنْدَ الصَّدْمَةِ الْأُولَى

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মুসলমানদের মধ্যে এমন কেউ নেই, যার তিনটি সন্তান বয়ঃসন্ধির আগেই মারা যায়, তবে তারা তার জন্যে জাহান্নামের আগুনের প্রতিবন্ধক হবে”। বলা হলো যে, “হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যদি দুইজন সন্তান হয়?” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “দুইজন সন্তান হলেও।” আবূ যার রাদিয়াল্লাহু আনহু বললেন, “হে আল্লাহর রাসূল, আমি আমার আগে শুধু দুইজন সন্তানকে পাঠিয়েছি।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “যদিও তারা দুইজন সন্তান হয়।” বিশিষ্ট আলেমদের নেতা উবাই ইবনে কাব আবু-মুন্দির বললেন, “আমি কেবল একজন সন্তানকে পাঠিয়েছি।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “যদিও একজন সন্তান হয় তবুও। এই পুরস্কার কেবল মাত্র ঐ ব্যক্তি পাবে, যে ব্যক্তি বিপদের সময় প্রথম ধাক্কায় ধৈর্যশীল হবে।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ২টি


(১)

হাদিস নং ৩৩৭৩ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৩৮৭০) Edit

(২)

হাদিস নং ৩৩৭৩ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৪০৮৭) Edit