হজরত আবদুর-রহমান বিন ইয়াযীদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুযদালিফা থেকে অগ্রসর হওয়ার সময় তালবিয়া পাঠ করলেন এবং তাকে বলা হলো, “এই ব্যক্তি কি গ্রাম্য লোক?” হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, “মানুষ কি (সব কিছু) ভুলে গেছে, নাকি পথভ্রষ্ট হয়েছে? সেই সত্তার কসম, যিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই! এটি সেই স্থান, যেখানে সূরা বাকারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে উপর নাযিল হয়েছিলো। আর আমি তাঁকে এই স্থানেই বলতে শুনেছি, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’।”