হজরত ইবনে আবী মালিকাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে একটি চিঠিতে লিখেছিলেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মানুষের দাবির ভিত্তিতে যদি দান করা হতো, তবে কিছু লোক অন্যের জান ও মাল মিথ্যা দাবি করতো। সুতরাং যার বিরুদ্ধে দাবী করা হয়, তার শপথ করা উচিত।”