Loading...


৩১. মুসনাদে আহমাদ : ২৮৬৬

Edit
حَدَّثَنَا هَاشِمٌ حَدَّثَنَا وَرْقَاءُ سَمِعْتُ عُبَيْدَ اللَّهِ بْنَ أَبِي يَزَيْدٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ أَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْخَلَاءَ فَوَضَعْتُ لَهُ وَضُوءًا فَلَمَّا خَرَجَ قَالَ مَنْ وَضَعَ ذَا قَالَ ابْنُ عَبَّاسٍ قَالَ اللَّهُمَّ فَقِّهُّ فِي الدِّينِ

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

একবার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হজরত মায়মুনা রাদিয়াল্লাহু আনহুর ঘরে ছিলেন। আমি রাতে তাঁর জন্যে ওযুর পানি রেখেছিলাম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন, “এ পানি কে দিয়েছে?” হযরত মায়মুনা রাদিয়াল্লাহু আনহু বললেন, “হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এই পানি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আপনার জন্য রেখেছেন।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “হে আল্লাহ! তাকে দ্বীনের গভীর বুঝ দান করুন এবং তাকে কুরআনের ব্যাখ্যা বোঝার জ্ঞান দান করুন।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ২টি


(১)

হাদিস নং ২৮৬৬ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ২৮৭৫) Edit

(২)

হাদিস নং ২৮৬৬ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ২৯৩৭) Edit