হজরত আবু আল-বাখত্রী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একবার আমরা ইরাকে ছিলাম, তখন রমজানের চাঁদ দেখা গেলো। তখন আমরা এক ব্যক্তিকে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এ বিষয়ে প্রশ্ন করার জন্যে পাঠালাম। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, “আল্লাহ চাঁদকে ততক্ষণ পর্যন্ত প্রকাশ করতে থাকেন যে, লোকেরা তা স্পষ্ট দেখতে পায়। সুতরাং যদি আকাশ মেঘলা থাকে তবে (দিনের) সংখ্যা ৩০ দিন পূর্ণ করো।”