হজরত আতা ইবনে আবী রাবাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একবার হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরাফার দিনে তার ভাই হযরত ফজল রাদিয়াল্লাহু আনহুকে খাওয়ার দাওয়াত দিলেন। হযরত ফজল রাদিয়াল্লাহু আনহু বললেন, “আমি রোজাদার।” হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, “তুমি আজ রোযা রেখো না, কেননা এই দিনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কিছু দুধ আনা হয়েছিলো এবং তিনি তা পান করেছিলেন। এছাড়াও লোকেরা তোমাকে অনুসরণ করে থাকে (সুতরাং, তুমি আজ রোযা রেখো না)।”