হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
হজরত উমর রাদিয়াল্লাহু আনহু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে প্রবেশ করলেন, যখন তিনি একটা পাটিতে কাত হয়ে শুয়ে ছিলেন, যার দরুন তার শরীরের এক পার্শ্বে দাগ হয়ে গিয়েছিলো। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, “হে আল্লাহর নবী, আপনার কাছে এর চেয়ে আরামদায়ক জিনিসপত্র নেই কেনো?” তিনি বললেন, “এই দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? আমার এবং এই দুনিয়ার উপমা এমন একজন আরোহীর মতো, যে গ্রীষ্মের দিনে ভ্রমণ করে, তারপর দিনের বেলায় গাছের নীচে কিছুক্ষণ ছায়া খোঁজে, তারপর সে চলে যায় এবং গাছের ছায়া ছেড়ে যায়।”