হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমাকে এমন পাঁচটি জিনিস দেওয়া হয়েছে, যা আমার আগে কাউকে দেওয়া হয়নি। আর আমি এটা গর্ব করার জন্যে বলছি না। (১) আমাকে লাল এবং কালো সকল মানুষের কাছে পাঠানো হয়েছে। সুতরাং যার গায়ের রং লাল অথবা কালো ও সে আমার প্রতি ঈমান আনে, তবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে। (২) আমাকে এক মাসের দূরত্বের পথ পর্যন্ত ভয় দ্বারা সাহায্য করা হয়েছে। (৩) আমার জন্য গনীমতের সম্পদ হালাল করা হয়েছে, অথচ আমার পূর্বে কারো জন্য তা হালাল ছিলো না। (৪) সমগ্র পৃথিবীকে আমার জন্য মসজিদ করা হয়েছে। (৫) আমাকে সুপারিশের অধিকার দেওয়া হয়েছে, যা আমি আমার উম্মতের জন্যে কিয়ামত দিন পর্যন্ত স্থগিত রেখেছি এবং এটি তাদের প্রত্যেকের জন্যে, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না।”