Loading...


৩১. মুসনাদে আহমাদ : ২৫৭৫

Edit
قَالَ حَدَّثَنَا إِسْحَاقُ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ طَاوُسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ مِنْ جَوْفِ اللَّيْلِ يَقُولُ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيَّامُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ أَنْتَ الْحَقُّ وَقَوْلُكَ الْحَقُّ وَوَعْدُكَ الْحَقُّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَأَعْلَنْتُ أَنْتَ الَّذِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মধ্যরাতে সালাতে উঠতেন তখন বলতেন,

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيَّامُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ أَنْتَ الْحَقُّ وَقَوْلُكَ الْحَقُّ وَوَعْدُكَ الْحَقُّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَأَعْلَنْتُ أَنْتَ الَّذِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ

“হে আল্লাহ, তোমারই সকল প্রশংসা, তুমি আকাশ ও পৃথিবীর আলো। তোমারই সকল প্রশংসা, তুমি নভোমন্ডল ও ভূমন্ডলের পালনকর্তা। তোমারই সকল প্রশংসা, তুমি নভোমন্ডল ও ভূমন্ডল এবং তাদের মধ্যে সকলের পালনকর্তা। তুমি সত্য, তোমার ওয়াদা সত্য, তোমার কথা সত্য, তোমার সাথে সাক্ষাৎ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কেয়ামত সত্য। হে আল্লাহ, আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি, আপনার উপর আমি বিশ্বাস করেছি, আপনার উপর আমি আমার ভরসা রেখেছি, আপনার কাছে আমি অনুতপ্ত হয়েছি, আপনার সাহায্যে আমি আমার প্রতিপক্ষের সাথে লড়াই করেছি। আমি আপনাকে বিচারক মানছি। কাজেই আমার অতীত ও ভবিষ্যতের গুনাহ, যা আমি গোপনে ও প্রকাশ্যে করেছি ক্ষমা করে দিন। আপনিই সেই একক, যিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ২টি


(১)

হাদিস নং ২৫৭৫ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ২৬৭৩) Edit

(২)

হাদিস নং ২৫৭৫ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৩২৮৯) Edit