হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
আমি আমার পিতার সাথে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে ছিলাম। সেখানে একজন লোক ছিলো, যিনি তাঁর সাথে কথা বলছিলেন। আমার মনে হচ্ছিলো যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার পিতার প্রতি মনোযোগী ছিলেন না, তাই আমরা চলে গেলাম। আমার পিতা আমাকে বললেন, “হে বৎস, তুমি কি দেখনি যে, তোমার চাচাতো ভাই আমার প্রতি মনোযোগ দেয়নি?” আমি বললাম, “হে আমার বাবা! তাঁর সাথে একজন লোক ছিলেন, যিনি তাঁর সাথে কথা বলছিলেন।” অতঃপর আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পুনরায় ফিরে গেলাম এবং আমার পিতা বললেন, “হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আবদুল্লাহকে অমুক অমুক কথা বলেছি এবং সে আমাকে বললো যে, আপনার সাথে একজন লোক ছিলে, যিনি আপনার সাথে কথা বলছিলেন। (অথচো আমি ঐ ব্যক্তিকে দেকতে পাইনি।) আপনার সাথে সত্যি কি কেউ ছিলেন?” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “হে আবদুল্লাহ, তুমি কি তাকে সত্যিই দেখতে পেয়েছো?” আমি বললাম, “হ্যাঁ।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তিনি ছিলেন জিবরীল (আঃ)। তিনিই আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিলেন।”