হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একবার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাটিতে চারটি রেখা আঁকলেন এবং বললেন, “তোমরা কি জানো এই চারটি রেখাগুলো কি?” লোকেরা বললো যে, “একমাত্র আল্লাহ ও তাঁর রসূলই ভালো জানেন।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে, “জান্নাতীদের মধ্যে সর্বোত্তম মহিলা হবে চারজন। (১) খাদিজা বিনতে খুওয়াইলিদ, (২) ফাতিমা বিনতে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, (৩) মরিয়ম বিনতে ইমরান (আঃ), (৪) ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহু আনহু।”