হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
বিদায় হজ্জের সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, “হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি কোরবানি করার পূর্বে, আমার মাথা মুন্ডন করেছি।” তিনি হাতের ইশারায় বললেন, “কোনো অসুবিধা নেই। এখন কোরবানি করো।” আরেক ব্যক্তি বললো, “হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি জামরাকে পাথর মারার আগেই, আমার কোরবানি দিয়েছি।” তিনি হাতের ইশারায় বললেন, “কোনো অসুবিধা নেই।” কোরবানি দেওয়া, জামরায় পাথর মেরে মাথা মুণ্ডন করা এবং হজ্জের বিভিন্ন নিয়মে মধ্যে অন্য কোনো পরিবর্তন থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি বললেন, “কোনো অসুবিধা নেই।”