হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদের দিনে কোন আযান বা ইকামাহ ছাড়াই সালাত আদায় করলেন। তারপর তিনি খুতবা দিলেন। অনুরূপ ভাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ও হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এরা সবাই ঈদের দিনে খুতবার আগে আযান ও ইকামা ছাড়াই নামাজের ইমামতি করেছেন।