হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
জিনেরা আকাশের বাণী শুনতো। তারা একটি সত্য শব্দ শুনে, তার সাথে দশটি মিথ্যা শব্দ যোগ করে গনকদের নিকট পৌছে দিতো। তারা যা শুনেছে তা সত্য এবং তারা যা যুক্ত করেছে তা মিথ্যা। এর আগে জ্বিনদের তাড়ানোর জন্যে উল্কাপিন্ড ব্যবহার করা হয়নি। যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরিত করা হয়েছিলো, তখন জিনদের কেউ আকাশের বাণী শোনার মতো অবস্থানে আসতো না। কিন্তু যদি তারা শুনার চেষ্টা করতো, তবে একটি উল্কাপিন্ড তাদের দিকে লক্ষ্য করে ছুড়া হতো, যা তাদেরকে আঘাত করতো ও তাদেরকে পুড়িয়ে ফেলতো। তারা এ বিষয়ে ইবলীসের কাছে অভিযোগ জানালো এবং ইবলীস বললো, “এটি কেবল মাত্র এমন কিছুর কারণে হতে পারে, যা পৃথিবীতে ঘটেছে।” সে তার সৈন্যদল পৃথিবীতে পাঠালো এবং তারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নাখলা নামক স্থানে দুই পাহাড়ের মাঝখানে সালাত আদায় করতে দেখলো। তারা এসে ইবলীসকে সে কথা বললো এবং ইবলীস বললো, “পৃথিবীতে এটাই ঘটেছে।”