হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পনের বছর মক্কায় অবস্থান করেছিলেন, যার মধ্যে সাত বা আট বছর তিনি শুধু আলো দেখতে পেতেন এবং একটি আওয়াজ শুনতে পেতেন এবং সাত বা আট বছর তাঁর কাছে ওহী আসে। এবং তিনি মদীনায় দশ বছর অবস্থান করেন।