হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ সকল নারীদেরকে অভিশাপ দিয়েছেন, যারা পরচুলা ব্যবহার করে এবং যারা তা পরিয়ে দেয়। তিনি আরো অভিশাপ দিয়েছেন, নারী ছদ্মবেশ ধারণকারী পুরুষদেরকে ও পুরুষ ছদ্মবেশ ধারণকারী নারীদেরকে।